অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত
দি নিউজ লায়নঃ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। হঠাৎ করে তার রক্তচাপের মাত্রা মারাত্মকভাবে ওঠানামা করলে তাকে আজ সকালে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রজনীকান্তর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে।মেডিকেল পরীক্ষাও করা হয়েছে। তবে করোনা সংক্রমণের কোনো লক্ষণ নেই। যতক্ষণ না রক্তচাপ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ চিকিৎসকদের নজরদারিতে হাসপাতালেই থাকবেন তিনি।

Post a Comment